দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতালির নাপোলির কাছাকাছি ভিল্লে লিতেরনো এলাকায় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (১৯) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। তিনি মাদারীপুর জেলার বাহাদুরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিঠাপুর গ্রামের প্রামাণিক বাড়ির নশু প্রামাণিকের একমাত্র সন্তান।
পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কয়েক মাস আগে ইতালিতে পাড়ি জমান শরিফুল। তিনি নাপোলির ভিল্লে লিতেরনোর একটি সরকারি ক্যাম্পে অবস্থান করছিলেন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সাইকেল চালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে শরিফুলের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাদারীপুরের নিজ গ্রাম মিঠাপুর এবং ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যেও শোকের পরিবেশ তৈরি হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করে নিকটস্থ হাসপাতালের মর্গে পাঠান। কীভাবে বা কোন পরিস্থিতিতে দুর্ঘটনাটি ঘটেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে স্থানীয় পুলিশ কোনো মন্তব্য করেনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
এমএম/